দেশে বেপরোয়া কেনাকাটায় বেড়েই চলছে করানা সংক্রমণের ঝুঁকি। করোনাকে তোয়াক্কা না করেই ভিড় বেড়েছে বিভিন্ন জেলায় ঈদের কেনাকাটায়। তবে মার্কেট-শপিংমলে স্বাস্থ্য বিধি মানার কথা থাকলেও মানছে না কেউ।
আবার কোথাও কোথাও স্থানীয় প্রশাসন মার্কেট বন্ধের নির্দেশনা দিলেও সেটিরও তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন মার্কেটে দিয়ে দেখা যায়, শপিংমলগুলোতে অনেকটাই বেপরোয়া ক্রেতা-বিক্রেতা। আবার অনেকে মার্কেটে দরজা বন্ধ রেখেও চালিয়ে যাচ্ছে ঈদের কেনাবেচা।
এদিকে চুয়াডাঙ্গায় নির্দেশ অমান্য করে দোকানে কেনাবেচার অভিযোগে ৩১ ক্রেতা-বিক্রেতাকে সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভার, খুলনা, জয়পুরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নোয়াখালী , কুষ্টিয়ায়, সিরাজগঞ্জ এবং কেরাণীগঞ্জের সব মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে এসব জেলায় জরুরি সেবা, নিত্যপণ্য ও ফার্মেসি এর আওতামুক্ত থাকবে।
বিশেষজ্ঞরা বলেছেন, এই ভাবে কেনাকাটা করতে থাকলে দেশে করোনা আরও ভয়াবহ সৃষ্টি হবে। এই থেকে বাঁচার জন্য সব মার্কেট বন্ধ করে দেওয়া উচিত। আনন্দবাজার/রনি








