করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। জনপ্রিয় গন্তব্যে ফের বিমান চলাচল উন্মুক্ত করে দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ ব্যাপারে বেবিচক কর্মকর্তারা জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের ৭টি রুটেই ফ্লাইট চালু হচ্ছে।
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ, পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল-মোটেলগুলো এখনো বন্ধ রয়েছে।
আনন্দবাজার/শহক









