সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে । এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে এসেছে এক হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান ১ হাজার ৪৯২ পয়েন্টে।
ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৪১ লাখ টাকার। যা গত কার্যদিবসের তুলনায় ৬৫ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬২৭ কোটি ৩৪ লাখ টাকা।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭১৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/তা.তা









