করোনার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়নে প্রভাব পড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
তিনি জানান, চলতি অর্থবছরে ৮ মাসে অর্থ্যাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে ৩৭ দশমিক ০৯ শতাংশ। তাছাড়া এ বছরে এডিপি বাস্তবায়নের হার গত অর্থবছরে একই সময়ের তুলনায় কিছুটা কম।এসময় এর মধ্যে গত অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৯ দশমিক ১৩ শতাংশ।
মন্ত্রী এসময় আরো বলেন, গত ৮ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৭৯ হাজার ৭৮৫ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে ৮ মাসে ব্যয় হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে অর্থ ব্যয় পরিমাণ বেড়েছে।
আনন্দবাজার/শহক









