করোনার বিস্তার রোধে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে।
গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ঈদের ৫ দিন ছুটি অর্থাৎ রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ বলবত থাকবে।
গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।
তবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।
উল্লেখ্য, করোনায় গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যায় ৯ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।
আনন্দবাজার/শহক









