বড় দরপতনে শেষ হল লেনদেন
প্রকাশ:

বিস্তারিত
গত কয়েকদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ছোট দরপতন থাকলেও আজ এই সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৬৪ পয়েন্ট।
প্রসঙ্গত, গত কয়েকদিনের মতো আজ (৯ ফেব্রুয়ারি) ছোট দরপতনে লেনদেন শুরু হয়েছিলেও অর্থমন্ত্রীর সাথে রাষ্ট্রয়াত্ত ৪ ব্যাংক সংক্রান্ত বৈঠকের খবরের পর থেকেই বাজারে দরপতন শুরু হয়।বৈঠকের ফলাফল পুঁজিবাজারের জন্য ইতিবাচক হলেও রোববার বড় পতনেই লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে আজ ৩৬১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের তুলনায় ১৪ কোটি ৫৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
আনন্দবাজার/তাঅ








