করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১০ জনে। এছাড়া এ সময় নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৬০৮ জনে।
এই সময়ে সুস্থ হয়েছেন ৩৬০ জন । এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াচ্ছে ৯ হাজার ৩৭৫ জন।
শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৯৮৭টি পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ৫০টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
মৃত ২৮ জনের বয়স:
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৪ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৪ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৯ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৬ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৩ জন। ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ১২ সপ্তাহ শেষ হলো করোনা শনাক্তের।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৪৪ হাজার ৬০৮ জন। মারা গেছেন: ৬১০ জন। মোট সুস্থ: ৯ হাজার ৩৭৫ জন। মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৯৭ হাজার ৫৪টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬০ লাখ ৪৫ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৬ লাখ ৭১ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৬৭ হাজার ১১৪ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪ হাজার ৫৪২ জন। যুক্তরাজ্য: ৩৮ হাজার ১৬১ জন। ইতালি: ৩৩ হাজার ২২৯ জন। ফ্রান্স: ২৮ হাজার ৭১৪ জন। স্পেন: ২৭ হাজার ১২১ জন। ব্রাজিল: ২৭ হাজার ৯৪৪ জন। বেলজিয়াম: ৯ হাজার ৪৩০ জন। মেক্সিকো: ৯ হাজার ৪১৫ জন। জার্মানি: ৮ হাজার ৫৯৪ জন। ইরান: ৭ হাজার ৬৭৭ জন।
আনন্দবাজার/শহক









