দেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এর মধ্যে মারা গেছে দুইজন।
রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০।
তিনি আরো বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে মোট ২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
আনন্দবাজার/রনি









