আজ বুধবার (১০ জুন) শুরু হতে যাচ্ছে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী ৪৯তম বাজেট উপস্থাপন করবেন। সংসদের কার্যক্রম চলবে ১২ কার্যদিবস। বাজেট পাস করা হবে ৩০শে জুন। সংক্ষিপ্ত এ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও থাকবে সীমিত পরিসরে।
নিরাপত্তা বলয়ের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদে শুরু হবে বাজেট অধিবেশন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় উপস্থাপিত হবে ২০২০-২১ অর্থবছরের বাজেট।
করোনা প্রাদূর্ভাবে এই অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সদস্যদের উপস্থিতিকে নিরুৎসাহিত করা হয়েছে।
স্বাস্থ্যবিধি ঠিক রাখতে সংসদের মূল ভবনে প্রবেশের মুখে স্থাপন করা হয়েছে ডিসইনফেকশন চেম্বার। থার্মাল স্ক্যানারে তাপমাত্রা মেপে সংসদ ভবনে প্রবেশের বিধান কঠোরভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে। আর মাস্কপরা বাধ্যতামুলক।
আনন্দবাজার/তা.তা









