পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। নাজির, মিনিকেট ও আটাশ চালের দাম বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা করে বেড়েছে।
বাজারে এখনো নতুন চালের ঘ্রাণ নেই। আর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচ। তাই বাজারে মিনিকেট, নাজির এবং আটাশ চালের দাম বস্তা প্রতি বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা করে।
হেমন্তের মাঝামাঝিতে পানিতে টান পড়ায়, মাছ ধরা পড়ছে প্রচুর। বাজারে আমদানিও ভালো। তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
রাজধানীর বাজারে বয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৬০ টাকায়। বাজারে ডাল, তেল ও চিনির দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভোর থেকেই সবজি কেনাবেচায় জমজমাট থাকে রাজধানীর সবচেয়ে বড় এই পাইকারি বাজার। বাজারে মিলছে ফুলকপি, শিম, পেঁপে, লাউ ও পটলসহ নানা ধরনের শীতের সবজি। দামও কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা।
আনন্দবাজার/শহক








