নওগাঁর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি ৩-৪ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে নওগাঁয়।
চিকন চালের দাম কেজি প্রতি ৩-৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মোটা চালের দাম ২-৩ টাকা বেড়েছে দাবি খুচরা চাল ব্যবসায়ীদের। গত সপ্তাহে চিকন চাল কাটারি ৪৮ টাকা ও জিরাশাইল ৩৮ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৫২ এবং ৪২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৪২ টাকা কেজি থেকে বেঁড়ে ৪৫-৪৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মোটা চাল স্বর্না পাঁচ ২৮ টাকা এবং ৪৯ মোটা চাউল ৩০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৩০ টাকা ও ৩৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।
আনন্দবাজার/তাঅ









