বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী নোভেল করোনাভাইরাস সবচাইতে বেশি তাণ্ডব চালিয়েছে ইতালিতে। দেশটিতে এরই মধ্যে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই করোনা ছোবল বসিয়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। সংখ্যায় কম হলেও মৃত্যুর হারে ইতালির পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের খুটিনাটি নিয়ে নিয়মিত আপডেট করে যাচ্ছে 'ওয়ার্ল্ড ওর্মিটার' নামের একটি ওয়েবসাইট। এটির সর্বশেষ পরিসংখ্যানে মৃত্যুর হার চরম মাত্রায় ভয়াবহ (১১.৪৩%)।
মাঝখানে খানিক বিরতি দিয়ে বাংলাদেশ এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে, সেই সাথে মৃত্যুর শতকরা হার আরও বেড়েছে!
ওয়ার্ল্ড ওর্মিটার বলছে চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল ইতালি (১২.২৫%), যদিও পার্থক্য খুবই সামান্য। আরেক মৃত্যুপুরী স্পেনের হারও বাংলাদেশের চেয়ে কম (৯.৩৯%)। করোনার নতুন আবাস আমেরিকায় আক্রান্ত বেশি হলেও মৃত্যুহার খুবই কম (২.৬৭%)।
এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতেও মৃত্যুহার কম, যথাক্রমে ১.৭৪ % ও ১.৫৯%। প্রতিবেশী ভারতে (২.৭৯%) তাদের থেকে কিছুটা বেশি হলেও পাকিস্তানে (১.৪৮%) তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%।
সূত্র- ওয়ার্ল্ড ওমিটার।









