করোনা প্রকোপে অর্থনৈতিক মন্দায় সোনার উত্থান-পতন চলছে আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রে হঠাৎ কর্মসংস্থান বৃদ্ধ হওয়ায় জেগে উঠেছে শেয়ারবাজারও। ফলে গত শুক্রবার সোনার দাম কমে দুই মাসে সর্বনিম্ন হয়। যার মধ্য দিয়ে গত এক সপ্তাহে সোনার দাম কমেছে ৪ শতাংশ।
গোল্ড নিউজলেটারের সম্পাদক ব্রিয়েন লান্ডিন জানান, অর্থনীতির সব ডাটা ও বড় নির্দেশকগুলো যখন নিম্নমুখী তখন আমেরিকায় চাকরি বাড়ছে, এটা ছোট হলেও এ সময়ের জন্য বড় খবর। ফলে মানুষ সোনা ও রুপা মজুদ না রেখে বিক্রি করেছে, যা দাম কমাতে ভূমিকা রেখেছে।
যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন ২৫ লাখ চাকরির সুযাগ তৈরি হয়েছে। এতে দেশটিতে বেকারত্ব কমে হয়েছে ১৩.৩ শতাংশ।
জানা যায়, শুক্রবার বৈশ্বিক অগ্রিম বাজারে সোনার দাম ৪৪ দশমিক ৪০ ডলার বা ২.৬ শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ৬৮৩ ডলার হয়েছে। পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ৩.৯ শতাংশ। পাশাপাশি ৫.৫ শতাংশ কমেছে রুপার দামও।
এছাড়া ভারতেও কমেছে সোনার দাম। গত শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৩৫০ টাকায় নেমে যায়।
আনন্দবাজার/টি এস পি









