দেশে বেশ কিছুদিন ধরে টানা ঝড়-বৃষ্টি হলেও আজ বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির আসার সম্ভাবনা খুবই কম। ফলে আজ নদীবন্দরে কোনো সতর্কতাও নেই। তবে রাজধানীতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং ঢাকা ও পার্শবর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে কোনো সতর্কতা নেই।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আনন্দবাজার/শহক









