আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ধাতব পণ্যটি তৈরিতে ব্যবহূত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির আশঙ্কায় তেতে উঠেছে ধাতুটির বাজার। এছাড়া শীর্ষ উৎপাদক চীনের উৎপাদন হ্রাসও মূল্যবৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) আন্তর্জাতিক বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়।
গত সোমবার প্রতি টন অ্যালুমিনিয়াম ৩ হাজার ৫৭ ডলারে লেনদেন হয়েছে। কার্যদিবসের শুরুতে ধাতুটির দাম ৩ হাজার ৭২ ডলার ৫০ সেন্টের গণ্ডি স্পর্শ করে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত বছর বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম ৯ শতাংশ বেড়েছিল। তবে এ বছর দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।
আনন্দবাজার/শহক









