বড় দরপতনের পর সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থানের আভাস পাওয়া যাচ্ছে। লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে গেছে।
এর পূর্বে গত সোমবার করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে স্মরণকালের সবচাইতে বড় ধস নামে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭৯ পয়েন্ট কমে যায়।
কিন্তু পতনের ধারা কাটিয়ে আজ (সোমবার) লেনদেনের শুরুতে বড় উত্থানের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম পাঁচ মিনিটের লেনদেন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট বেড়ে গেছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে তিনটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির।
আনন্দবাজার/এফআইবি








