দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সীমাবদ্ধতা হয়েছে ভাইরাস শনাক্তে বিষয়ে। যদিও আইইডিসিআর বলছে, আগামী সপ্তাহ থেকেই ঢাকার বাইরে আরও চার জায়গায় মিলবে শনাক্তকরণ পরীক্ষার সুযোগ। এছাড়াও কিট নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত বিপদজনক এ শনাক্তকরণ পরীক্ষা এখনই বেসরকারি খাতে ছেড়ে দেয়া যাবে না। এতে সংক্রমণের ঝুঁকি আরও বহুগুণ বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জ্বর কাশিসহ নানা উপসর্গ নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে আইইডিসিআরে এসে ফিরে এসেছি পরীক্ষা ছাড়াই। কি করবো কেউ কিছু বলে না। সবাই এখান থেকে ওইখানে যেতে বলে। সঠিক তথ্য কেউ দেয় না। প্রতিদিনই এমন বাস্তবতার সম্মুখীন হচ্ছেন অনেকেই
আইইডিসিআর বলছে, এরই মধ্যে মুগদা, ডিএমসি, কুর্মিটোলা ও মহানগর হাসপাতালকে সন্দেহভাজন রোগী ভর্তির নির্দেশনা দেয়া আছে। আর এখন থেকে ফোন কলে উপসর্গ শুনে পরে নমুনা সংগ্রহ করবে তাদের টিম। এছাড়া আসছে সপ্তাহেই ঢাকা চট্টগ্রামসহ আরও চারটি স্থানে করা হবে পরীক্ষা।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের পরীক্ষা হওয়া দরকার তাদের সংখ্যা অনেক কম হওয়ায় আমরা এখন পরীক্ষা কম করছি। আগামী সাত দিনের মধ্যে দেশের তিনটি জায়গায় এ সুবিধা যুক্ত করার কথা ভাবছি। ঢাকা মেডিকেলেও আমরা করতে চাচ্ছি।
আনন্দবাজার/ রনি









