মিসরীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের মাধ্যমে সরকারিভাবে বিক্রয় হচ্ছে। দুদিন আগেও যেখানে জনপ্রতি এক কেজি পেঁয়াজ দিতে হিমশিম খেতো গতকাল সেখানে জনপ্রতি সর্বোচ্চ ৪ কেজি পেঁয়াজ দেয়া হয়েছে।
টিসিবির গত কয়েকদিন ট্রাকপ্রতি ১ হাজার টন পেঁয়াজ বিক্রির জন্য দেয়া হলেও গতকাল থেকে ট্রাক ভেদে সর্বোচ্চ ৩ টন করে পেঁয়াজ দিয়েছে। প্রতিদিনের মতো গতকালও পেঁয়াজের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রেতারা।
বিক্রেতারা তাদের আশ্বস্ত করে বলেছেন, আজ পেঁয়াজের পর্যাপ্ত পরিমান মজুত রয়েছে। তাই হইচই না করে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে সামনে এলেই সর্বোচ্চ ৪ কেজি পেঁয়াজ কিনে নিয়ে যেতে পারবেন।
আনন্দবাজার/এম.কে








