জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন করা হয়েছে তার পিতা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরেই। তার ছেলে আনন্দ জামান বলেন, শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়।
আনন্দ জামান জানান, মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক শুক্রবার সকাল নয়টায় আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে তাকে।
২৭ এপ্রিল অধ্যাপক আনিসুজ্জামান রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। তিনি চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। তাকে ৩ মে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করেন চিকিৎসকরা।
কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
আনন্দবাজার/এস.কে









