অবশেষে শুরু হলো ১২ থেকে ১৭ বছর স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি। সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে সকাল সাড়ে ৯টায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দিপু মণি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ কেবল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে রাজধানীর ৮টি স্কুলে চলবে টিকাদান কার্যক্রম। প্রতিদিন ৪ থেকে ৫ হাজার ফাইজারের টিকার ডোজ দেয়া হবে বলে জানানো হয়।
স্কুলগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাসটিকা স্কুল। এই আটটি কেন্দ্রে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
জন্মসনদ দিয়ে টিকার নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। এর আগে পরীক্ষামূলকভাবে গত ১৪ অক্টোবর প্রথম ডোজ পান মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১শ' ২০ শিক্ষার্থী। এতে কোনো শিশুরই কোনো জটিলতা দেখা দেয়নি। এবার বড় পরিসরে শুরু হচ্ছে এই কার্যক্রম।
আনন্দবাজার/শহক








