বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবারের হজ বাতিলের শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত হজের সিদ্ধান্ত নেওয়া হলেও সৌদি আরবের বাইরের কেউ হজে অংশগ্রহণ করতে পারবেনা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি যুক্ত করেছে সৌদি সরকার।
আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবারের হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা।
রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এবারের হজে কাবা স্পর্শ করতে পারবেনা হাজিরা। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে।
এছাড়া, মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন সীমিত সংখ্যক হাজি। হজ চলাকালীন সময়ে হাজী ও আয়োজক প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।
আনন্দবাজার/টি এস পি









