খারাপ সময় পার করছেন মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা
প্রকাশ:

বিস্তারিত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে সরকার অঘোষিত লকডাউন। জরুরি সেবা ছাড়া দেশের সবকিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছে রাজধানীর মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানান, ভালে নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মিরপুর ১০ নম্বরে ক্রিভ্যাল ভিশনের কর্মচারী মো. মাহমুদ হাসান জানান, কোনোভাবে দোকান চালাচ্ছি। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকান খোলা রাখি। কোনো মতে আমাদের দোকানের খরচ উঠানোর চেষ্টা করছি। যদি দোকানের খরচটা আসে। আমার বেতন ২ মাসের বকেয়া। কাজও ছেড়ে দিতে পারছি না। খুব খারাপ সময় পার করছি।
মিরপুর ১১ নম্বরের আল্লাহ্ শাফি হোমিও হলের মালিক মো. আলামিন বলেন, গত এক মাস ধরে খুব বাজে সময় পার করছি। ব্যবসা মন্দা যাচ্ছে। দোকানে ক্রেতা নাই বললেই চলে। পেটের দায়ে এই করোনার মধ্যে দোকান খুলছি। এই লকডাউনের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত দোকান চালাচ্ছি। এরই মধ্যে যা বিক্রি হয়, এ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি।
মিরপুর ১২ নম্বরের ডেইলি মার্টের মালিক শাহাদত হোসেন বলেন, আমার চারটি দোকান। আমার ব্যবসা ভালো যাচ্ছে না। লকডাউনের আগে আমার বেচাবিক্রি হতো প্রায় দুই লাখ টাকা। এই দোকানগুলো আমি নিয়মিত খুলতে পারছি না। সত্যি কথা বলতে এ সময় ব্যবসা করে আমি ভালো নেই।
আনন্দবাজার/ টি এস পি








