দেশে গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২২ হাজার ২৬৮ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এই সময়ে মারা গেছেন ১৪ জন । মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে ।
রবিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট ৪২ টি ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ ৪ হাজার ৩৭৩ জন
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৭৫ হাজার ৪০৮ টি। মোট আক্রান্ত: ২২ হাজার ২৬৮ জন। মোট মারা গেছেন : ৩২৮ জন।
মোট সুস্থ ৪ হাজার ৩৭৩ জন
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু করেছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৯০ হাজার ১১৩ জন। যুক্তরাজ্য: ৩৪হাজার ৪৬৬ জন। ইতালি: ৩১ হাজার ৭৬৩ জন। স্পেন: ২৭ হাজার ৫৬৩ জন। ফ্রান্স: ২৭ হাজার ৬২৫জন। ব্রাজিল: ১৫ হাজার ৬৬২ জন। বেলজিয়াম: ৯ হাজার ০৫ জন। জার্মানি: ৮ হাজার ২৭ জন। ইরান: ৬ হাজার ৯৩৭ জন। নেদারল্যান্ডস: ৫ হাজার ৬৭০ জন
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনার সার্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ তম।
আনন্দবাজার/শহক









