দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।
সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
এই সময়ে সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ্যের সংখ্যা ১৪ হাজার ৫৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার শতকরা হার বিবেচনায় পুরুষ ৭১% ও নারী ২৯%।
মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ১ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন বরিশাল ও ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
মৃত ৪২ জনের বয়স:
১১ থেকে ২০ বছর বয়সী: ১ জন। ২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১০ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১২ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৪ জন। ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন। ৯১ থেকে ১০০ বছর বয়সী: ২ জন। শতকরা হার বিবেচনায় এখন পর্যন্ত দেশে যতজন মারা গেছেন তাদের মধ্যে ৭৭% শতাংশ পুরুষ ও ২৩% নারী।
গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকালের নমুনাসহ আজ পরীক্ষা করা হয়েছে মোট ১২ হাজার ৯৪৪টি নমুনা। দেশের ৫২টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৬৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৬৮ হাজার ৫০৪ জন। মারা গেছেন: ৯৩০ জন। মোট সুস্থ: ১৪ হাজার ৫৬০ জন। মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ১০ হাজার ৯৩১টি করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭০ লাখ ১৬ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ৪ লাখ ২ হাজার ৮৫২ জনের।
আনন্দবাজার/শহক









