দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে।
শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১ টি । ৬৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৪৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৩ হাজার ৯৯৩ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।
আনন্দবাজার/শহক









