কচুরিপানা থেকেও খাবার হবে : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ:

বিস্তারিত
বাংলাদেশে বর্তমানে সব নতুন নতুন চিন্তা-ভাবনার উদয় হচ্ছে। রুচি কিংবা ঋতুতে সব সময় পোশাকের ডিজাইনে পরিবর্তন দেখা যায়। কিন্তু এখন সব কিছুরই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রতিদিন নতুন নতুন চিন্তা- ভাবনার উদ্ভাবন হচ্ছে। আগে মাশরুম দেখলে সবাই বলতো এটা তো ব্যাঙের ছাতা, হারাম খাবার।আর এখন সবার কাছে এটাই প্রিয়। হয়তো এমন দিন আসবে, কচুরিপানা থেকেও খাবার তৈরি হবে।
গত মঙ্গলবার জাতীয় সংসদে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আলোচনায় জাতীয় পার্টির এক সাংসদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : বছর পেরোলেও অপসারণ হয়নি কেমিক্যাল কারখানা
তিনি আরও বলেন, ৪০-৫০ বছর আগে কেউ কচুরলতি খেত না। কিন্তু এখন কচুরলতি খুব সুস্বাদু ও প্রয়োজনীয় তরকারি হিসেবে চালু হয়েছে। এমনকি পাটের পাতা থেকে চায়ের মতো একধরনের পানীয় তৈরি হয়েছে।
আনন্দবাজার / এইচ এস কে








