করোনাভাইরাসে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইনে এ ব্রিফিং এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে দেশে ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ জন।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এতে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যেখানে ৩৩ জন পুুরুষ এবং ২১ জন নারী। নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩-ই আছে।
নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ঢাকার ৩৯ জন ।
আনন্দবাজার/শহক









