মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এর ডুবুরি দল পাটুরিয়া ঘাটে পৌঁছেছে। আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যর একটা টিম আসে।
জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এর ডুবরি দলেন প্রধান আব্দুর রহমান বলেন, গতকাল নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ ভোরে ঘাটে এসেছি। আমাদের আরো সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামালবোঝাই ট্রাক।
তিনি আরো বলেন, নদীপথে আমাদের নিজস্ব ৬টি উইন্স ভার্জে, ৬টি পল্টনসহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পল্টন ওয়েট টানবে চারশো টন।
আব্দুর রহমান জানান, আমাদের ডুবুরিদল সহ তিন ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র আমাদের প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদীপথে ৬টি উইন্স ভার্জের আসা ৬টি পল্টনভর্তি ইকুইপমেন্ট। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চারদিন সময় লাগবে।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া ৫নং ফেরিঘাটে পণ্যবোধাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং ৫টি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ নদীতে যুবে যায়। এসময় দু-তিনটি গাড়ি নামতে পারলেও বাকিগুলো পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ট ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রথম তিনদিন যানবাহন উদ্ধারে কাজ করে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। চতুর্থদিন যোগ দেয় ‘রুস্তম’। এরইমধ্যে সবগুলো যানবাহনই নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার/শহক









