দেশের বেশিসংখ্যক মানুষকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে এখানে।ইজতেমা ময়দানটি মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নসহ চিকিৎসাসেবা পরিচালনার দায়িত্বও পালন করবে তারা। বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
কী ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যতটুকু সম্ভব সব ধরনের ব্যবস্থা করার চেষ্টা করবো। ওখানে তো এখনই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মেশিন নিয়ে যেতে পারবে না। কোয়ারেন্টাইন করার মতো যা লাগে সেটা আপাতত করা হবে।
আনন্দবাজার/রনি









