প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় ৭০ লাখ ৯২ হাজার মানুষ। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনা ভাইরাসে সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ১৯২ জনের। এবং ৩৪ লাখ ৬২ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
করোনার প্রাদুর্ভাব শুরু চীন থেকে । প্রাণঘাতী এই ভাইরাস এরপর ইউরোপে তাণ্ডব চালায়। কিন্তু এখন দক্ষিণ এশিয়া ও আমেরিকা ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র। যুক্তরাষ্ট্র আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে।
প্রানঘাতী করোনা ভাইরাসের সবচেয়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষের সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৫৮। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৬৬ জনের। আক্রান্ত ও মৃত্যুর হার এর দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।
করোনা শনাক্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট ৭ লাখ মানুষ আক্রান্ত। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৬ হাজার।
অন্যদিকে, করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। করোনা ভাইরাসে মোট ২ লাখ ৫৭ হাজার ৫০৬ জন আক্রান্ত হয়েছে ভারতে। মৃত্যু হয়েছে ৭ হাজার ২০৭ জনের। ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আনন্দবাজার/এস.কে









