সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম ও মুরগির দাম। ডজনে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। এবং কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। তবে কমেছে মাছের দাম। ভিন্নতা ও আকারভেদে কেজিতে ১০-৫০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৬৫, কেজিতে ২০-৩০ টাকা বেড়ে প্রতিকেজি লেয়ার ২৪০-২৫০ টাকা, সাদা লেয়ার ২০০-২১০ টাকা কেজিদরে। কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৯০, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিদরে। তবে অপরিবর্তিত রয়েছে গরু-খাসির মাংসের দাম।
দাম বেড়ে বর্তমানে প্রতি ডজন লাল ডিম (আকারভেদে) বিক্রি হচ্ছে ১০০-১০৫, দেশি মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালী মুরগি ডিমি বিক্রি হচ্ছে ১৩০, হাঁস ১২০-১২৫ টাকা, কোয়েল কেজিপ্রতি ১০০-২০০ টাকা।
তবে অপরিবর্তিত আছে শাক-সবজি, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল ও ভোজ্য তেলের দাম।
আনন্দবাজার/টি এস পি









