করোনার প্রভাব দূর্বল হওয়ার সাথে সাথে লকডাউন শিথিল করতে শুরু করছে বিশ্বের অনেক দেশ। তার মধ্যে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ শপিং মলসহ বিভিন্ন ব্যবসা–বাণিজ্য খুলে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহারের মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে লকডাউন শিথিল করা হয়েছে। তার মধ্যে ইরান, জর্ডান, বাহরাইন, দুবাই ,সৌদি আরব, লেবানন এবং ইসরায়েল।
যেসব এলাকা করোনভাইরাস থেকে ধারাবাহিকভাবে মুক্ত হয়েছে, সেসব এলাকায় মসজিদ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইরান সরকার। তবে দল বেঁধে প্রার্থনা করার চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট। অর্থনৈতিক কার্যক্রমের অপর সব বিধিনিষেধ তুলে নিয়েছে জর্ডান। সুরক্ষা নির্দেশিকাসহ গণপরিবহণ আবার চালু করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ থাকবে এবং রাতের কারফিউ বলবৎ থাকবে।
রমজানের শুরুতে কিছুটা বিধিনিষেধ সরিয়ে নিয়েছে বাহরাইন। তবে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। এর আগে গত ৯ এপ্রিল শপিং মল ও কিছু দোকানপাট পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়। আরব আমিরাত আবুধাবিতে শপিং মল পুনরায় খুললেও গ্রাহকসংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। ৩০ শতাংশ গ্রাহকসক্ষমতা রেখে এবং পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা রেখে শপিং মলগুলো চালু করেছে আরব আমিরাত । সুরক্ষাব্যবস্থায় শরীরের তাপমাত্রা পরীক্ষাও চলছে। ক্রেতাদের অবশ্যই মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করতে হবে।
দুবাই পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম জানায়, একটি গাাড়িতে এক পরিবারের সদস্যেরাই শুধু ভ্রমণ করতে পারছে।
আনন্দবাজার/শহক









