দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে।
বৃহস্প্রতিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৫ হাজার ১৭৭ টি নমুনা। দেশের ৫৫টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৮জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৭ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
আনন্দবাজার/শহক









