সরকারের ২ কোটি মণ ধান ক্রয় শুরু হয়েছে
প্রকাশ:

বিস্তারিত
চলতি বোরো মৌসুমে কৃশকের কাছ থেকে দুই কোটি মণ ধান কিনবে সরকার। প্রতি মণ ধানের দাম নির্ধারণ হয়েছে প্রায় ১ হাজার ৪০ টাকা। সারা দেশের কৃষকেরা সেই হিসেবে চলতি বোরো মৌসুমে সরকারের কাছে প্রায় ২ হাজার ৮০ কোটি টাকার ধান বিক্রি করবেন। সরকারের ধান ক্রয় কার্যক্রম শুরু হবে আজ থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি খাদ্য মজুদের জন্য খাদ্যশস্য সংগ্রহের কাজটি মূলত খাদ্য অধিদপ্তরই করে থাকে। সরকারি সংগ্রহ কার্যক্রমের সবচেয়ে বড় অংশ আসে বোরো থেকে। কৃষকদের ন্যায্য দাম দিতে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ হয়েছে ২৬ টাকা। গত বোরোর তুলনায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রাথমিকভাবে চার লাখ টন বাড়ানো হয়েছে।
আনন্দবাজার/এফআইবি








