সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
আনন্দবাজার/ আরবি









