বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পথ নাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বুধবার (২৩ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বাংলাদেশের পথ নাটকের অন্যতম পুরোধা নাট্যজন মান্নান হীরা।
মান্নান হীরা প্রায় ১৫টি নাটক লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’ ইত্যাদি। ‘মূর্খ লোকের মূর্খ’ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।
আনন্দবাজার/ডব্লিউ এস









