করোনাভাইরাসের প্রভাব পরার শঙ্কা বিশ্ব অর্থনীতিতে। বিশ্লেষকদল বলছেন, এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে না পারলে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, সময়মতো চীন থেকে কাঁচামাল আমদানি করতে না পারলে বাধাগ্রস্ত হবে রপ্তানি।
চীনের বিপর্যয় বাংলাদেশের ব্যবসায়ীদেরও চিন্তায় ফেলে দিয়েছে। কেননা আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ছয়ভাগের এক ভাগই চীন কেন্দ্রীক।
ইলেক্ট্রনিকস পণ্য থেকে শুরু করে কারখানার মূলধনী যন্ত্র, কাঁচামাল, খেলনা, নিত্যপণ্যসহ অনেক ধরণের মালামাল আসে চীন থেকে। মূলত অন্য দেশের তুলনায় দাম কম হওয়ায় চীনা পণ্যে আমদানিতে বেশি আগ্রহ বাংলাদেশি আমদানিকারকদের।
করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি দীর্ঘ হলে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তবে নববর্ষ উপলক্ষে চীনে এখন সরকারি ছুটি থাকায় ক্ষতি কিছুটা কম হবে বলে ধারণা ব্যবসায়ীদের।
এমতাবস্থায় সবচেয়ে দুশ্চিন্তায় রয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকেরা। কারণে পোশাক তৈরির ফেব্রিকক্সসহ প্রায় সকল প্রকার কাঁচামাল আসে চীন থেকে।
২০০৩ সালে অন্য আরেক প্রাণঘাতী সার্স ভাইরাস ছড়িয়ে পড়েছিল গোটা চীনে। সে্ইবার দেশটির প্রবৃদ্ধি কমে যায় প্রায় নয় শতাংস। যার প্রভাব পড়ে বিশ্বজুড়ে।
আনন্দবাজার/তাঅ









