জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের এই ‘খোকা’।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে যায় ৩২ নম্বর। দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠন এমনকি ব্যক্তিগতভাবেও অনেকে ভিড় করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে বের হয়েছেন তিনি ।
আনন্দবাজার/রনি









