করোনাভাইরাস মহামারী শেষ না হতেই ঢাকায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এ সময়ে অন্য কোন বিভাগে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে চারজনের তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের তথ্য বিশ্লেষণ করে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









