আলু রফতানিতে প্রণোদনা পাবে আরও দুবছর : কৃষিমন্ত্রী
প্রকাশ:

বিস্তারিত
বিশ্ববাজারে প্রবেশ এবং ভারত-পাকিস্তানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আলু রফতানিতে আরও দুবছর প্রণোদনা দেওয়া দরকার বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল কৃষি মন্ত্রণালয়ে আলু রফতানির বিষয়ে সার্বিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘রফতানি উপযোগী আলুর জন্য কন্ট্রাক্ট ফার্মিং ও টিস্যুকালচারে যেতে হবে। এ খাতকে লাভবান করতে বিএডিসি এখন থেকে শুধু বীজ উৎপাদনই নয়, আগামীতে আলুও রফতানি করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার আলু রফতানিতে ২০ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এ বিষয়ে আমি মনে করি, দেশীয় আলু বিশ্ববাজারে নিয়ে যাওয়ার জন্য এবং ভারত-পাকিস্তানের সাথে প্রতিযোগিতায় টিকেয়ে রাখতে হলে প্রণোদনা এক-দুবছর বাড়িয়ে দেওয়া দরকার।
বিশ্ববাজারে প্রবেশের পর তা আস্তে আস্তে কমিয়ে আনা হবে। এছাড়া আলু রফতানির উদ্দেশ্য আমদানিকারকদের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ডিসেম্বরের মধ্যে একটি অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপন করবে। বারি এ পর্যন্ত ৯১টি আলুর জাত অবমুক্ত করেছে। আলু প্রসেসিং করে রফতানির উদ্যোগ নিতে হবে।
আনন্দবাজার/এফআইবি








