দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ১৫ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৭৫ জনের।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর আগে গতকাল দেশে ৩৪১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১০ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
এর আগে বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ১৪ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে ২০৯ জন করোনা সংক্রমিত হয় এবং মারা যায় ৭ জন।
আনন্দবাজার/রনি









