ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগ করতে ১৭ মার্চ থেকে ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) প্রয়োজন হবে। কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ বন্ধে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অনলাইন (অটোমেশন) পদ্ধতি চালু হয়েছে।
এই পদ্ধতির কারণে স্কিমে এ সব পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন মডিউল উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আগামী ১৭ মার্চ থেকেই ডাকঘর সঞ্চয় স্কিমে আগের সুদহার বহাল করা হবে।
তিনি আরো বলেন, ১৭ মার্চের মধ্যে ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার আগের মতো ১১ দশমিক ২৮ শতাংশ হবে। তিনি আরো বলেন, ডিমান্ড ডিপোজিট ৭ দশমিক ৫ এবং ফিক্সড টাইমে ১১ পয়েন্ট ২৮, যা আগের রেইট তাই থাকছে।
যে আয়টা করবে এখান থেকে তা ট্যাক্স ফ্রি না, আয়কর দিতে হবে এ জন্য টিন নম্বর ও ন্যাশনাল আইডি নিচ্ছি। এনআইডি নিচ্ছি তাদের চিহ্নিত করার জন্য, কত টাকা করল অতিরিক্ত করল কি না। দেশের যেকোনো জায়গায় করলে লিমিট ক্রস করতে পারবে না এবং ট্যাক্সের আওতায় আসবে।
আনন্দবাজার/ টি এস পি









