চীনের তৈরি করোনা ভ্যাকসিনের ফেজ-থ্রি ট্রায়াল বা তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এই পরীক্ষামূলক ব্যবহার তদারকি করবে। আর পরীক্ষামূলক ব্যবহারটি আগামী মাসে শুরু হতে পারে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ট্রায়াল পর্যায়ে ঢাকায় করোনার জন্য ডেডিকেটেড আটটি হাসপাতালের প্রায় সাড়ে ৪ হাজার স্বাস্থ্যকর্মীর ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হতে পারে।
প্রথম পর্যায়ের নিরাপত্তামূলক ট্রায়ালের বেশ আশাব্যঞ্জক ফলাফল তারা মে মাসে প্রকাশ করেছে। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের অপ্রকাশিত তথ্য থেকে জানা যায়, মানব দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়তে ভ্যাকসিনটি বেশ কার্যকর। আর তাই 'জরুরি প্রয়োজনে ব্যবহৃত' ওষুধ হিসেবে এটিকে ব্যবহারের জন্য এক বছরের অনুমোদন ২৫ জুন দিয়েছে চীনা সামরিকবাহিনী।
সৈনিকদের জন্য ওই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক কি না, তা অবশ্য জানায়নি ক্যানসিনো, বলছে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন।
আনন্দবাজার/শহক








