ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কর্মদিবস পর আজ (মঙ্গলবার) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে প্রায় ৫ শতাংশ লেনদেন বেড়ে অতিক্রম করেছে হাজার কোটির ঘর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ এক হাজার ২১ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টেে আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯০ পয়েন্টে।
ডিএসইতে আজকের শেয়ার লেনদেন হয়েছে গত কার্যদিবস থেকে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
আনন্দবাজার/তাঅ









