প্রকৌশল খাত গত সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জে খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে। এই খাত ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশ অবদান রয়েছে। মোট লেনদেনের ১৪.২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। এবং ১১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত।।
এছাড়াও অন্যান্য খাতগুলোতে ভ্রমণ-কাগজ খাতে ৭ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৮ শতাংশ, জীবন বিমা খাতে ১.২ শতাংশ, পাট খাতে ১.২ শতাংশ, আইটি খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, আর্থিক খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ২.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৭ শতাংশ, ব্যাংক খাতে ৪.৪ শতাংশ, খাদ্য খাতে ৪.৫ শতাংশ, বিবিধ খাতে ৬.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৭.৫ শতাংশ, সিমেন্ট খাতে ৮.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০.৬ শতাংশ করে লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এস.কে









