আজ বিশ্ব পরিবেশ দিবস
প্রকাশ:

বিস্তারিত
করোনা মহামারির এ পরিস্থিতিতেই আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য টাইম ফর নেচার। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি রক্ষার এখনই সময়, নাহয় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে গোটা মানবজাতিকে।
এবছর পরিবেশ দিবসের আয়োজক দেশ কলম্বিয়া। জার্মানির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করছে তারা।
গোটা বিশ্বের জীববৈচিত্র্যের প্রায় ১০ শতাংশই রয়েছে কলম্বিয়াতে। অ্যামাজন জঙ্গলের একটি বড় অংশই পড়েছে দেশটিতে। কলম্বিয়া বলছে, তাদের প্রায় ১০ লাখ জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে।
আনন্দবাজার/তা.তা








