প্রতিনিয়তই বাড়ছে অনলাইনে কেনাকাটা। মার্কেটে গিয়ে কেনাকাটার পাশাপাশি নতুন মাত্রায় যোগ হয়েছে ইন্টারনেটভিত্তিক শপিং। সবই কেনাবেচা হচ্ছে সেখানে। আবার অনলাইনে শপিং করতে গিয়ে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য অনলাইন শপিং পেজ রয়েছে। যেগুলো প্রতিনিয়তই নানা রকমের বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আকৃষ্ট করে চলছে। যার মধ্যে বেশ কিছু পেজ এক ধরনের প্রোডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রোডাক্ট বা নিম্নমানের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। আবার, কিছু কিছু পেজ পাওয়া যায় যেগুলো প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রিম মূল্য পরিশোধ করার পরও কোন প্রোডাক্টই ডেলিভারি দেয় না।
এই থেকে বাঁচার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের পরামর্শ দিয়ে যাচ্ছে। তাতে বলা হচ্ছে,সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোন অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন। এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলো ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন।
ঈদকে সামনে রেখে এসব প্রতারণা এড়ানোর এবং প্রতারণার শিকার হলে বিলম্ব না করে পুলিশকে অবগত করতে বলছে তারা।
আনন্দবাজার/শহক








