প্রাণঘাতী করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ১০ লাখেরও উপরে। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ হাজারে কাছাকাছি অন্যদিকে আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার।
এইদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের এই দেশটিতে।
অন্য দিকে স্পেনে আর ইতালির যেন মরণনেশায় মেতে উঠেছে কোনভাবেই এর লাগাম টানতে পারছেনা দেশ দুইটি। ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৭৬০ জন আর স্পেনে ৯৬১ জন। এই নিয়ে দু’দেশে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৩৯৫ ও ১০৩৪৮ জন আর মোট আক্রান্ত ১১৫২৪২ এবং ১১২০৬৫ জন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ।যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯৬৮ জনের আর আক্রান্ত হয়েছে ২৯৪৩০ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬০৭০।
করোনার সর্বশেষ পরিসংখ্যানঃ https://www.worldometers.info/coronavirus/
পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির স্থানীয় প্রশাসনকে। এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।
করোনায় নাজেহাল ইতালিতে লকডাউনের সময় এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে চার বিলিয়নের বেশি আর্থিক প্রাণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, আগামী দুই সপ্তাহ জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বাকি সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
অবনতির দিকে যাচ্ছে জার্মানির করোনা পরিস্থিতিও। জার্মানিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৭৬ জনের আর আক্রান্ত হয়েছে ৬৮১৩ জন।এখানে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১০৭ এবং আক্রান্ত ৮৪৭৯৪ জন।
ইরান ও যুক্তরাজ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই দুই দেশে যথাক্রমে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১২৪ আর ৫৬৯ জনের এবং আক্রান্ত হয়েছে ২৮৭৫ ও ৪২৪৪ জন। আর ইরানে মোট মৃতের সংখ্যা ৩১৬০ এবং আক্রান্ত ৫০৪৬৮ জন এবং যুক্তরাজ্যে মৃত ২৯২১ ও আক্রান্ত ৩৩৭১৮।
বেলজিয়াম ও নেদারল্যান্ডও ক্রমাগত করোনার ছোবলে নীল হয়ে উঠছে। বেলজিয়ামে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৮৩ জনের আর নেদারল্যান্ডে ১৬৬ জনের।
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আজ থেকে মস্কোতে সবার জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কার্যকর করছে রাশিয়ান কর্তৃপক্ষ। আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করল সৌদি সরকার।
এদিকে হু হু করে আক্রান্ত বাড়ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে। আর করোনার উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘন্টায় নতুন করে মারাগেছে ৬ জন আর আক্রান্ত হয়ছে ৩৫ জন।
আনন্দবাজার/শহক








