রাজধানীতে কোরবানির গরু আসছে শুরু করেছে। দীর্ঘ ১৪ বছরের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে মালবাহী ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টা দিকে পশু পরিবহনের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। পথিমধ্যে ট্রেনটি জামালপুর, ময়মনসিংহসহ বেশ কয়েকটি স্টেশনে পশুদের ওঠানো হয়। জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও এবং কমলাপুরে ট্রেন থেকে পশুগুলোকে নামানো হয়।
এতে প্রতি পশু (গরু) মাত্র ৫ শ টাকা খরচ নিচ্ছে রেল। ৫শ টাকায় প্রতি গরু ঢাকায় পৌঁছে যাচ্ছে। জামালপুরের ইসলামপুর থেকে পশু পরিবহন ট্রেনে করে কোরবানির পশু রাজধানীতে আনা হচ্ছে।
ইসলামপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, প্রতি গরু পরিবহনে মাত্র ৫ শ টাকা নেওয়া হয়েছে। এতে ট্রেনে পশু পরিবহনে খামারিরা উৎসাহ পাবেন। আজ বুধবার সকাল ৯ টায় পশুবাহী ট্রেন কমলাপুরে পৌঁছে।
আনন্দবাজার/শহক









