১৪৩ তম দিনে এসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনসহ মোট তিন হাজার জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন দুই হাজার ৯০৭ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩১ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
আনন্দবাজার /শহক








